আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনি বাহিনীর হামলায় কয়েকজন সৌদি সেনার নিহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি) সৌদি আরবের দক্ষিনাঞ্চলীয় নাজরান প্রদেশের ‘আত-তালয়া’ ঘাঁটিতে ইয়েমেনি স্নাইপারদরে হামলায় নিহত হয়েছে সৌদি আরবের দুই সেনা।
গত বুধবারও (২৫ জানুয়ারি) সৌদি আরবের নাজরান ও জিযান প্রদেশের কয়েকটি ঘাঁটিতে ইয়েমেনি স্নাইপারদের হামলায় অন্তত ৫ জন সোদি সেনা নিহত হয়।
এদের মধ্যে ৩ জন নাজরান প্রদেশের আত-তালয়া ঘাঁটিতে ইয়েমেনি স্নাইপারদের হামলায় নিহত হয়।
ইয়েমেন আর্মির গোলন্দাজ বাহিনী সৌদি আরবের জিযান প্রদেশের ‘আশ-শাবাকাহ’ ও ‘আল-জাবিয়াহ’ ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ইয়েমেনের নিরাপরাধ বেসামরিক জনগণকে লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন বিমান বাহিনীর নৃশংস হামলার জবাবে এ হামলা চালিয়েছে ইয়েমেনি সৈন্যরা। গতকাল ইয়েমেনের ‘শাবুহ’ প্রদেশের ‘বিহান’ এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে চালানো সৌদি বিমান হামলায় ২ জন বেসামরিক ইয়েমেনি প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন অপর ৪ জন।#